মানিকগঞ্জের ঘিওরে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক লাখ আশি হাজার টাকা মূল্যের হেরোইনসহ পিতা–পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর তরা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. পারভেজ মিয়া (৩৩) ও তার পিতা আবুল বাশার (৫৯)।
এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি