রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কফি হাউস এবার সেলুলয়েড এর পর্দায়

কফি হাউস এবার সেলুলয়েড এর পর্দায়

কফি হাউস এবার সেলুলয়েড এর পর্দায়

 

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’  মান্না দের এই একটি গানটি যেন এখনও আবেগ ও নস্টালজিয়াকে আগলে রেখেছে। গানের কথায় উঠে আসা সেই সাত বন্ধু অমল, নিখিলেশ, মৈদুল কিংবা সুজাতা। এবার গানের সুর পেরিয়ে ধরা দেবেন সিনেমার পর্দায়। 

 

জেনি সরকার ও দীপায়ন মণ্ডলের যৌথ পরিচালনায় কলকাতায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘কফি হাউস’। সিনেমাটিতে গানের জনপ্রিয় চরিত্রগুলোকে নতুন আবহে তুলে ধরা হয়েছে। এতে রমার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সুজাতা চরিত্রে দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে। 

এ ছাড়াও ডি’সুজা চরিত্রে শুভ্র সৌরভ দাস, মৈদুলের ভূমিকায় রজ্জাক হোসেন, নিখিলেশের চরিত্রে পবন আগারওয়াল এবং অমলের ভূমিকায় অভিনয় করছেন শুভাশিস ঘোষ। কেবল আড্ডার গল্প নয়, এই সিনেমাটি মূলত একটি সাসপেন্স ড্রামা। 

 

গল্পের শুরু হয় বর্তমান সময়ে উত্তরবঙ্গের একটি চা বাগান থেকে। সেখান থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান বয়স্কা সুজাতা। তার খোঁজে নেমে নাতনি খুঁজে পান এক পুরনো ডায়েরি। সেই ডায়েরির পাতা উল্টে গল্প ফিরে যায় গত শতাব্দীর আটের দশকের কলকাতায়।

 

অতীতের সেই রহস্য সমাধান করতে গিয়ে নাতনিকে পড়তে হয় নানা প্রতিকূলতায়। কেন সেই রহস্য এবং কী ছিল তাদের সেই আড্ডার আড়ালে তা নিয়েই এগোবে সিনেমার কাহিনী। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।