শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন মার্কিন অভিনেত্রী

 

ক্যামেরার ঝলমলে আলোয় সদা হাস্যোজ্জ্বল থাকেন যিনি, সেই তিনিই কিনা এবার কান্নায় ভেঙে পড়লেন। ব্যক্তিগত জীবনের কোনো দুঃসংবাদ নয়, বরং তার কান্নার কারণ পরীক্ষায় অকৃতকার্য হওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কিম কার্দাশিয়ান।  জানা গেছে, আইন বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছিলেন কিম।

 

কিন্তু উত্তরপত্র নিয়ে তিনি নিজেই সন্তুষ্ট ছিলেন না। তারপরও আশায় ছিলেন মিরাকলের। যদিও শেষ পর্যন্ত তা আর ঘটেনি। গত ৭ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ্যে আসার পর থেকেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

 

কিম বলেন, পরীক্ষা দেওয়ার পরই মনে হয়েছিল খারাপ কিছু ঘটতে যাচ্ছে। কারণ, প্রশ্নের উত্তরগুলো সেভাবে সাজাতে পারিনি। তবু মনের কোণে আশা ছিল, হয়তো মিরাকল কিছু ঘটবে। কিন্তু বিকেলে ফল প্রকাশের পর দেখলাম আমার আশঙ্কাই সত্যি হয়েছে।

 

সাক্ষাৎকারে কথাগুলো বলতে বলতে আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। তবে তার এই কঠিন সময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন মা ক্রিস জেনার। তিনি জানান, কিম অনেক কষ্ট করেছিলেন। কিন্তু অভিনয় আর পড়াশোনা দুটো একসঙ্গে সামলানো মোটেও সহজ ছিল না। অকৃতকার্য হলেও মেয়েকে নিয়ে আশাবাদী জেনার।