শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী মিলি বাশার মা হারালেন

অভিনেত্রী মিলি বাশার মা হারালেন

অভিনেত্রী মিলি বাশার মা হারালেন

 

জনপ্রিয় অভিনেত্রী মিলি বাশারের মা ও অভিনেতা মাসুম বাশারের শাশুড়ি নূরজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ জানুয়ারি) সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেন মাসুম বাশার। তিনি লেখেন, ‘আমার শাশুড়ি, মিলির আম্মা আজ সকাল ৮টায় ইন্তেকাল করেছেন। আজ জুম্মার নামাজের পর ধানমন্ডি তাকওয়া মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

 

তারকা দম্পতির মেয়ে নাজিবা বাশারও এক পোস্টে জানান, ‘আমার নানির নামাজে জানাজা যোহরের নামাজের পর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। যারা দোয়া ও জানাজায় অংশ নিতে চান, তারা উপস্থিত হতে পারেন।’

 

 

এদিকে মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এক শোকবার্তায় সংগঠনটি জানায়, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী মিলি বাশারের মা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’এছাড়াও মিলি বাশারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনেত্রীর সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।