সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাসী কাজী ইব্রাহিমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রবাসী কাজী ইব্রাহিমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

প্রবাসী কাজী ইব্রাহিমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান

ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান পর্তুগাল প্রবাসী কাজী ইব্রাহিমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান। 

সোনাপুর গ্রামের কৃতিসন্তান, পর্তুগাল, প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও মানবিক সংগঠন  "ইনসাফ ফাউন্ডেশনের "চেয়ারম্যান, কাজী ইব্রাহিম আলী ও পর্তুগাল প্রবাসী মোঃ লোকমান আহমেদকে   সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা কমিটি। 

বৃহস্পতিবার  (১ জানুয়ারি  ২০২৬) বিকাল ৫ ঘটিকায় মাদ্রাসার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। 
অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক, কারী মোহাম্মদ আলীর সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন  : দাখিল পরিক্ষার্থী  ওমর ফারুক। সভাপতিত্ব করেন অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিম চেয়ারম্যান সাহেব।  সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কাজী ইব্রাহিম আলীকে  এ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা আশিকুর রহমান,  সাবেক কেশিয়ার বীর মুক্তিযুদ্ধা মাষ্টার ছিদ্দেক আলী সাহেব, অত্র মাদ্রাসার সুপার মাওলানা আক্তার হোসেন, 
নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুছ সাহেব,
সাবেক সভাপতি ও ভূমিদাতা জনাব আর্জু মিয়া সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও  অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষকা ও ছাত্র /ছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন, 

এ সময় সম্বর্ধিত অতিথি কাজী ইব্রাহিম আলী  এক বক্তব্যে বলেন আমি  প্রতিষ্ঠানে পড়াশোনা করে এ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছেন এ ধরনের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য উপস্থাপন করে এলাকাসীর দাবির প্রেক্ষিতে একটি ভবন নির্মাণ শুরু করবেন বলে আস্বস্ত করেছেন, পাশাপাশি মাদ্রাসার সার্বিক বিষয়ে সহযোগিতা ও দেখাশোনার প্রতি গুরুত্ব দিয়ে উপস্থিত সকলের নিকট দোয়ার আবদার জানিয়েছেন,
 তিনি আরো বলেন সমাজে মানুষের জীবনে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের সামাজিক, সাংস্কৃতিক সকল প্রকার অগ্রগতির ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। ব্যক্তির সুষ্ঠু জীবন যাপন সামাজিক উন্নয়ন এবং সভ্যতার অগ্রগতির জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষা অতীতের সংস্কৃতিকে বহন করে, বর্তমান সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় এবং ভবিষ্যতের প্রগতিকে ত্বরান্বিত করে। শিক্ষা এক ধরনের গতিশীল কাজ। স্বাধীন, প্রজ্ঞাসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে ওঠবার সুপ্ত প্রতিভা প্রত্যেকটা শিশুরই আছে। সকল শিশুর এ অধিকার নিশ্চিত করার নিমিত্তে কাজ করতে হবে।
যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। তাই সমাজে এসব গুণী ব্যক্তিদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের কর্তব্য।সংবর্ধনার ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান পর্তুগাল, প প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী তিনি বলেন  শিক্ষাক্ষেত্রে কাজ করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করি। 
 সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান নিশ্চয়ই আমার জন্য অনুপ্রেরণা ও গৌরবের বিষয়; তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
পরিশেষে সভাপতি সাহেব এর সমাপনী বক্তব্য ও মাদ্রাসা সুপার মাওলনা আক্তার সাহেব এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ছাতক প্রতিনিধি