শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিন ভাইকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তোফায়েলের সঙ্গে তার তিন ভাই তাহের, তাজল ও নজিরের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোফায়েলকে একা পেয়ে অভিযুক্তরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোফায়েলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুপুরে দ্বিতীয় দফায় তার ওপর আবারও হামলা চালানো হয়। পরে তাকে পুনরায় সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তিন ভাইকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেহেদী মাছুম
লক্ষ্মীপুর প্রতিনিধি