রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বছরে নজর কাড়লেন পারসা ইভানা।

নতুন বছরে নজর কাড়লেন পারসা ইভানা।

নতুন বছরে নজর কাড়লেন পারসা ইভানা।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে শাড়ি পরা কিছু ছবি শেয়ার করেন ইভানা। সেখানে ক্যাপশনে তিনি কিংবদন্তি কবি মির্জা গালিবের একটি বিখ্যাত উক্তি জুড়ে দেন। ইভানা লেখেন, ‘জীবন বড়ই বিচিত্র : সন্ধ্যা কাটে না অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে! - মির্জা গালিব।’

প্রকাশিত ছবিগুলোতে পারসা ইভানাকে দেখা গেছে একেবারেই দেশীয় সাজে। লাল ও বেগুনি রঙের একটি স্ট্রাইপ শাড়ি পরেছেন; সঙ্গে বেগুনি রঙের ব্লাউজ। সাজসজ্জায় ছিল আভিজাত্যের ছোঁয়া; কানে বড় ঝুমকা এবং চুলে হালকা ঢেউ খেলানো স্টাইল। কখনও পুকুর পাড়ে, আবার কখনও বাঁশের ঘরে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী; যা মুহূর্তেই নজর কেড়েছে তার ভক্তদের।

মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘পারসা ইভানা, আপনি এত সুন্দর কেন?’ আরেকজন লিখেছেন, ‘বছর ঘুরে আসলেই বোঝা যায় সময় কত দ্রুত যায়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘নারী অপরূপ এক সৌন্দর্য ধারণ করে, সেটা আপনাকে দেখলে বোঝা যায়।’

সম্প্রতি অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে পারসা ইভানাকে। শাড়ি পরা, রাজকীয় এক লুকে তখন দেখা গেছে তাকে।

‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন ইভানা। তবে তার পথচলা শুরু হয়েছিল নাচের মঞ্চ থেকে। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন অভিনেত্রী।