শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কাদের উদ্দেশ্য করে অভিনেত্রী পলির এমন স্ট্যাটাস??

কাদের উদ্দেশ্য করে অভিনেত্রী পলির এমন স্ট্যাটাস??

কাদের উদ্দেশ্য করে অভিনেত্রী পলির এমন স্ট্যাটাস??

বাংলা বিনোদন অঙ্গনে এক ধরনের চরিত্র বারবার আলোচনায় আসে,যাদের কাজের চেয়ে বিতর্কই বেশি আলো ছড়ায়। অভিনয়ের সাফল্য যেখানে একজন শিল্পীর পরিচয়ের প্রধান মানদণ্ড হওয়ার কথা, সেখানে কেউ কেউ বিতর্ককে নিজের পরিচয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। মঞ্চে যাত্রাপালা থেকে শুরু করে পর্দার আলো সব জায়গাতেই তাদের উপস্থিতি থাকে, কিন্তু সেই উপস্থিতি শিল্পগুণের জন্য নয়, বরং নানা অভিযোগ ও কৌতূহলের জন্ম দেওয়ার কারণে। 

এই ধরনের অভিনেত্রীদের ঘিরে প্রায়ই শোনা যায় নানা বিতর্কিত প্রসঙ্গ, কখনো ক্যাসিনো কাণ্ডের মতো আলোচিত ঘটনায় নাম জড়িয়ে যায়, কখনো বা রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে অযাচিতভাবে জড়িয়ে পড়েন। ফলে তাদের কাজ নয়, ব্যক্তিগত কর্মকাণ্ডই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। চলচ্চিত্রে একের পর এক সুযোগ পেলেও, প্রকৃত অর্থে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কোনো স্মরণীয় বা হিট ছবি তাদের ঝুলিতে দেখা যায় না।এমন অভিযোগও কম নয়। আরও একটি বিষয় যা সাধারণ মানুষের চোখে পড়ে, তা হলো নির্বাচন বা গুরুত্বপূর্ণ কোনো সামাজিক ঘটনার সময় এসব অভিনেত্রী হঠাৎ করেই অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠেন। 
কারো পেছনে লেগে থাকা, উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করা, কিংবা অকারণে বিতর্ক উসকে দেওয়া যেন তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়। শিল্পচর্চার বদলে ব্যক্তি আ*ক্রমণ ও নেতিবাচক প্রচারণাই তখন তাদের প্রধান কাজ বলে মনে হয়। একজন শিল্পীর আসল শক্তি তার কাজ, তার সৃষ্টিশীলতা ও তার দায়বদ্ধতায়। কিন্তু যখন সেই জায়গা ফাঁকা পড়ে থাকে, তখন বিতর্ক দিয়েই তা পূরণ করার চেষ্টা করা হয় এটাই দুঃখজনক বাস্তবতা। 

জনপ্রিয়তা ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু শিল্পীর সম্মান আসে দীর্ঘমেয়াদি সৎ পরিশ্রম ও মানসম্মত কাজ থেকে। সেই সত্যটা ভুলে গেলে আলো থাকলেও তা উষ্ণতা ছড়ায় না, বরং চোখ ঝলসায়। তার এই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করলেও সম সাময়িক অভিনেত্রীদে'র  অভিনেত্রীদের দিকেই তার আঙ্গুল তুলেছেন বলে মনে করা হচ্ছে।