শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যক্তিগত উদ্যোগ এবং দাতাদের সহযোগিতায় ২৭৫ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের দু'বারের নির্বাচিত সদস্য এবং একজন সফল ব্যবসায়ী। গত কয়েকদিন ধরে তিনি নিজের উদ্যোগে ও দাতাদের সহায়তায় শীতার্ত মানুষের জন্য এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিজে হাতে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

কম্বল পেয়ে ৭০ বছর বয়সী আম্বিয়া বেওয়া বলেন, 'শীতের এই সময়ে রফিকুল ভাই আমাদের জন্য কম্বল নিয়ে এলেন। এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।'

আব্দুল খালেক নামের আরেক উপকারভোগী জানান, 'দরিদ্রদের কথা ভেবে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের শীতের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।'

উপকারভোগীরা তার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের সহৃদয় মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, 'তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'

গাইবান্ধা প্রতিনিধি