রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজেপি ছেড়ে তৃনমুলে পর্নো মিত্র।

বিজেপি ছেড়ে তৃনমুলে পর্নো মিত্র।

বিজেপি ছেড়ে তৃনমুলে পর্নো মিত্র।

গেল কয়েকদিন হল শোনা যাচ্ছিল দল বদল করে নতুন দলে যোগ দিচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।

পার্টির কার্যালয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের উপস্থিতিতে দলটিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র। দলে যোগ দেওয়ার পর পার্নো মিত্রকে হাতে দলীয় পতাকা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। নতুন রাজনৈতিক ইনিংসের সূচনা হিসেবে এই মুহূর্ত ঘিরে তৈরি হয় বেশ আলোচনা।
পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। তবে যেভাবে ভেবেছিলাম, বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রই ভুল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থেকে নতুনভাবে কাজ করতে চাই।
উল্লেখ্য, পার্নোর অভিনয়জীবন শুরু ২০০৭ সালে। ছোট পর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে শুরু। বড় পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। অভিনেত্রীর ঝুলিতে আছে ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’ ইত্যাদি ছবি। 

ঢাকার সিনেমাতেও অভিনয় করেছেন এ নায়িকা। মোশাররফ করিমের বিপরীতে তিনি ‘বিলডাকিনি’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।