রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহসান পত্নী নতুন লুকে হাজির হলেন।

তাহসান পত্নী নতুন লুকে হাজির হলেন।

তাহসান পত্নী নতুন লুকে হাজির হলেন।

সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন। এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন। যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়।

 

এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

 

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীত শিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। এমন সময়ে রোজার কিছু দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক আলোচনায় চলে এলো।