শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই পরিচালকের দুই ছবিতে রুনা খান।

একই পরিচালকের দুই ছবিতে রুনা খান।

একই পরিচালকের দুই ছবিতে রুনা খান।


রক্তছায়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এর মাধ্যমে এই প্রথম রুনা খানকে পুলিশ চরিত্রে দেখা যাবে। আদ্রিয়ান প্রোডাকশন প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুল প্রমুখ।

গল্প সম্পর্কে জুলফিকার জাহেদী বলেন, ‘মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

এদিকে, রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছর এর শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।