শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেয়া পায়েলের এক্স কে নিয়ে জন্মদিনে শুভেচ্ছা। চারিদিকে সোরগোল।

কেয়া পায়েলের এক্স কে নিয়ে জন্মদিনে শুভেচ্ছা। চারিদিকে সোরগোল।

কেয়া পায়েলের এক্স কে নিয়ে জন্মদিনে শুভেচ্ছা। চারিদিকে সোরগোল।

অভিনেতা ইরফান সাজ্জাতের জন্মদিনের  শুভেচ্ছার ভিড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী কেয়া পায়েলের একটি ফেসবুক পোস্ট।


ইরফান সাজ্জাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন আমার এক্স বয়ফ্রেন্ড। ব্যস, এই একটি লাইনেই শুরু হয়ে যায় কৌতূহল, জল্পনা আর হাস্যরসের ঝড়।

পোস্টের মন্তব্য ঘরেও যোগ হয় মজার রসদ। অভিনেতা খায়রুল বাসার সেখানে মন্তব্য করেন, ‘মেহরিন, তোমার এক্সকে শুভ জন্মদিনে উইশ করছ ভালো, কিন্তু এসব ছবি যেন আমার সামনে আর না আসে।’


এই মন্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন-কেয়া পায়েলকে ‘মেহরিন’ বলে ডাকছেন কেন খায়রুল বাসার? আর সত্যিই কি ইরফান সাজ্জাদ কেয়ার প্রাক্তন প্রেমিক? আসলে পুরো ঘটনাটিই একটি নাটকীয় মজার প্রেক্ষাপট থেকে তৈরি।

সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ একসঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকের গল্পে দেখা যায়, সামির (খায়রুল বাসার) হঠাৎ করেই মেহরিনকে (কেয়া পায়েল) বিয়ে করে ঘরে তোলে। পরে জানা যায়, সামিরের বড় ভাই ফাহাদ (ইরফান সাজ্জাদ) একসময় মেহরিনের প্রেমিক ছিল। সেই গল্পের রসায়ন থেকেই কেয়া পায়েলের এই ‘এক্স বয়ফ্রেন্ড’ মন্তব্য।

মজার রেশ আরো বাড়িয়ে ইরফান ও কেয়ার সঙ্গে আরেকটি ছবি পোস্ট করেন খায়রুল বাসার। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন, লোভী ঘরজামাই ফাহাদ ভাই (ইরফান সাজ্জাদ)। মেহরিন (কেয়া পায়েল), এমন ছবি যেন আমার সামনে আর না আসে।’

এই পোস্টেও চুপ থাকেননি ইরফান সাজ্জাদ। মজা করে তিনি মন্তব্য করেন, ‘তীব্র প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, পারিবারিক গল্পে মোড়া নাটক ‘এটা আমাদেরই গল্প’ পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, দীপা খন্দকারসহ আরো অনেকে।