বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় তীব্র শৈত প্রবাহও ঠান্ডা বাতাস বইছে।

কসবায় তীব্র শৈত প্রবাহও ঠান্ডা বাতাস বইছে।

কসবায় তীব্র শৈত প্রবাহও ঠান্ডা বাতাস বইছে।

ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি।

আজ কসবায় তীব্র শৈত্যপ্রবাহ সহ ঠান্ডা বাতাস বইছে। এতে করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যায় শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। শীতের তীব্রতা শ্রমজীবী মানুষেরা কাজে যেতে পারছে না। অতিরিক্ত শীতের কারণে মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। বীজ তলা সহ শাক সবজি চাষ ব্যাহত হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে পণ্য পরিবহনসহ যান চলাচল ব্যাহত হচ্ছে। হাসপাতালগুলোতে শিশু বৃদ্ধ রোগীদের ভিড় বেশি হচ্ছে।

 

শীতের প্রকোপের কারণে অসহায় গরিব ছিন্ন মূল মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। শ্রমজীবী মানুষেরা জানিয়েছেন আবহাওয়ার পরিবর্তন না হলে মানুষের মাঝে কর্ম চঞ্চল ও ফিরে আসবে না।কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিউল ইসলাম অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন  কসবা উপজেলার কৃষক ভাইদের কে কৃষি সম্প্রসারণ এর লক্ষ্যে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণের সাথে সাথে কৃষি উন্নয়নমূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

তীব্র শীতে স্বাস্থ্য সচেতনতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান হাসপাতালে আগত সকল রোগীদের সঠিক চিকিৎসা সেবাও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তারেক মাহমুদ বিভিন্ন খামার পরিদর্শন করে শীতের তীব্রতা থেকে খামার রক্ষায় পরামর্শ দিচ্ছেন।