সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মজনুর জানাজা সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা ও কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মরহুম মোজাম্মেল হক মজনুর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর তিনলাখপীর বাজার মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয় মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুকে। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির।

জানাজায় অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলামসহ কসবা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং কসবা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

মরহুম মোজাম্মেল হক মজনু হক বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কসবা উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।