মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হোন

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হোন

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হোন

সাতক্ষীরায় বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচারসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ বলেন, “সচেতনতার অভাবেই বাল্যবিবাহের মতো গুরুতর ঘটনা সমাজে ঘটে চলেছে। বাল্যবিবাহ, সাইবার বুলিং, নারী নির্যাতন ও নারী পাচার—এগুলো পৃথক কোনো ঘটনা নয়; বরং একই ধরনের অপরাধের ধারাবাহিক রূপ। প্রতিটি সামাজিক অন্যায় ও অনাচার প্রতিরোধে নিজের ঘর থেকে শুরু করে সর্বত্র সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বলেন, “বাল্যবিবাহ ও সাইবার বুলিংয়ের মতো অপরাধ সামাজিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। তরুণ প্রজন্ম, বিশেষ করে শিক্ষার্থীদের এ বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হতে হবে। প্রশাসন এ ধরনের অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।”
সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, “প্রযুক্তির প্রসার যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি সাইবার বুলিংয়ের ঝুঁকিও বাড়িয়েছে। নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তায় সচেতনতার পাশাপাশি যেকোনো নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত রাখতে হবে।”
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ আব্দুর রউফ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, ইউপি সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

আবু জাফর

সাতক্ষীরা প্রতিনিধি