মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রীপুরে মিলাদ ও দোয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রীপুরে মিলাদ ও দোয়া

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শ্রীপুরে মিলাদ ও দোয়া

মাগুরার শ্রীপুরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে বুধবার বিকাল ৩টায় শ্রীপুর টেম্পু স্ট্যান্ডে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত হোসেন সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত মোল্লার  সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীপুর জামে মসজিদের পেশ ইমাম

এসময় উপস্থিত ছিলে মাগুরা-১ বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান জেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব আলী আহম্মেদ শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম  বিশ্বাস (হিরো) সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্যা খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইস্তিয়াক রাব্বি উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদল এবং  ৮টি ইউনিয়নের ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।