গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামির হেফাজত হতে ১,৯০০ (এক হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি বলে জানা যায় এবং তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত আসামির পরিচয় নিম্নরূপ
নাম: রাব্বি প্রকাশ বাবু (২২)
পিতা: মৃত কবির
মাতা: মর্জিনা বেগম
গ্রাম: মিনারকুট
থানা: আখাউড়া
জেলা: ব্রাহ্মণবাড়িয়া
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
