শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে খুবই হতাশার : আর্থার | Enter TV News

মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে খুবই হতাশার : আর্থার | Enter TV News

মুস্তাফিজের সঙ্গে যা হয়েছে খুবই হতাশার : আর্থার | Enter TV News

মুস্তাফিজুর রহমান স্বভাবতই কম কথার মানুষ। ভাষাগত দূরত্ব তো আছেই, তার ওপর চারপাশের পরিস্থিতিও খুব একটা সহজ ছিল না। তবু আইপিএল থেকে বাদ পড়ার পর এই বাঁহাতি পেসারের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার। সেই আলোচনায় মুস্তাফিজকে বরাবরের মতোই পেশাদার মানসিকতায় দেখেছেন বিশ্বখ্যাত এই কোচ। তবে পুরো ঘটনাপ্রবাহকে হতাশাজনক বলেই মনে করছেন আর্থার।

কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের বাদ পড়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা গত কয়েক দিনে আরও জটিল রূপ নিয়েছে। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় বিকল্প পথ বেছে নিয়েছেন মুস্তাফিজ। আইপিএল চলাকালীনই তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার চুক্তি সম্পন্ন করেছেন।

মাঠের বাইরে এত আলোচনা সমালোচনার মধ্যেও বিপিএলে নিজের পারফরম্যান্সে একেবারেই অটল মুস্তাফিজ। বল হাতে নিয়মিতই ম্যাচে পার্থক্য গড়ে দিচ্ছেন তিনি। মাঠের বাইরে মানসিকভাবে বেশ ‘বিন্দাস’ আছেন বলেই জানিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ভাষায়, মুস্তাফিজ রয়েছেন পুরোপুরি ‘চিল মুডে’।

সিলেটে বৃহস্পতিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মিকি আর্থার জানান, চারপাশের পরিস্থিতি মুস্তাফিজকে খুব একটা বিচলিত করেনি।

“ফিজ পুরোপুরি একজন পেশাদার ক্রিকেটার। আমাদের জন্য সে অবিশ্বাস্য রকম গুরুত্বপূর্ণ এবং দুর্দান্ত পারফর্ম করছে। একজন বোলার হিসেবে তার মান নিয়ে কোনো সন্দেহ নেই বিশ্বের সেরা বোলারদের মতোই সে, যদি তার চেয়েও ভালো না হয়। সবচেয়ে বড় কথা, সে একজন অসাধারণ টিম ম্যান এবং ভীষণ বিনয়ী। তাকে সামলানোর মতো কোনো বিষয় নেই। সে প্রতিদিন মাঠে নামে, নিজের দায়িত্ব পালন করে এবং নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেয়,”বললেন আর্থার।

তবে আইপিএল অধ্যায়টি নিয়ে হতাশা লুকাননি তিনি। “যা ঘটেছে, তা নিঃসন্দেহে হতাশাজনক। কেকেআরের সঙ্গে সে সত্যিই খুব ভালো একটি চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যে পরিণতি হলো, তা দুঃখজনক।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া মুস্তাফিজকে গত শনিবার ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে সেটি বজ্রাঘাতের মতোই প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর থেকেই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া ও আলোচনা তীব্র হয়ে ওঠে।

মিকি আর্থার জানান, পুরো বিষয়টি নিয়ে মুস্তাফিজের সঙ্গে তার কথা হয়েছে। আলোচনা দীর্ঘ না হলেও ছিল কার্যকর।

“হ্যাঁ, আমাদের কথা হয়েছে। খুব সংক্ষিপ্ত আলোচনা ছিল। ফিজ আর আমার মধ্যে কিছুটা ভাষাগত সীমাবদ্ধতা আছে। আমি যা বলেছি, সে মন দিয়ে শুনেছে। সে যা বলেছে, আমি বুঝতে পেরেছি। সেখানেই আমরা বিষয়টি শেষ করেছি এবং সামনে এগিয়ে গেছি,”বললেন রংপুর কোচ।