সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি  নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই।

আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে-আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি, সেটি কখনও প্রভাব ফেলবে না।

এসময় বিএনপির মহাসচিব আরও বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।