বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী জব্দ আটক ২

কসবা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী জব্দ আটক ২

কসবা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী জব্দ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। 
এ সময় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কসবা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার পুত্র আনোয়ার হোসেন (৩২) ও মোঃ মনির হোসেন (২৬) কে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন,

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তা ও জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।