শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

ভোরে ভূমিকম্পে কাঁপলো মনপুরা দ্বীপ

 ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কাঁপতে থাকে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং।
 শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে।


মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী গণমাধ্যমকে জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে। 

 সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব গণমাধ্যমকে জানান, ভোরে ভূকম্পন অনুভত হয়। এই সময় বাসা-বাড়ি কাঁপতে থাকে।উপজেলার মাদ্রাসার রোডের বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া সহ অনেকে জানান, বাসা-বাড়ি কাঁপতে থাকে। এছাড়া পুকুরের পানি টলমল করতে থাকে।এছাড়াও হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ ইউসুফ গণমাধ্যমকে জানান, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে।

জানা যায়, ভারতের মনিপুর ও আসামসহ অন্যান্যস্খানে ভূমিকম্পনের কারণে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থানসহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিলো।