মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থীর আবেদন

বিএনপির হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থীর আবেদন

বিএনপির হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াতের প্রার্থীর আবেদন

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগে ইসিতে এই আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুল হক।এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে ভোলার চারটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামিম আহমেদ। এছাড়া ওইদিন মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এর মধ্যে ভোলা সদর আসনে ৯টি মনোনয়নের মধ্যে ২টি, ভোলা-২ আসনে ৯টির মধ্যে ২টি, ভোলা-৩ আসনে ৬টির মধ্যে একটি এবং ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ৭টির মধ্যে ২টি মনোনয়নপত্র বাতিল করা হয়।হলফনামা ও ভোটার তালিকায় তথ্যগত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া এই ৭ প্রার্থী হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল কামাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. আকবর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল ইসলাম, তাসলিমা বেগম, মহিবুল্লাহ খোকন ও রহমত উল্লাহ।