সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিকনির্দেশনায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহর তত্ত্বাবধানে সাজেকের রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ার হতদরিদ্র ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


এ সময় অধিনায়ক বলেন, প্রচণ্ড শীতে অসহায় গরিব ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের চিন্তা থেকেই এ মানবিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগী অসহায় জনগণ বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।


আনোয়ার হোসেন
বাঘাইছড়ি