সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের গাইবান্ধা প্রেসক্লাবের সামনে কাচারী বাজার চত্বরে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক সমন্বয়ক আবুল বাশার, শিক্ষক তাজুল ইসলাম তমাল, আব্দুল মন্তাকিম, শিক্ষার্থী সাব্বির আহম্মেদ মুকুট, মোকাব্বির, সাগর ইসলাম, মেহেদী হাসান, আশা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে, যা পুরো পরীক্ষার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ অবস্থায় পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষার আয়োজন করা জরুরি।

তারা বলেন, ভবিষ্যতে সব চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করতে হবে এবং প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ডিভাইস শনাক্তকারী যন্ত্র ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের প্রযুক্তিগত জালিয়াতির সুযোগ না থাকে।

বক্তারা আরও দাবি করেন, সব নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে হবে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

এছাড়া অতীতে প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানকে ভবিষ্যতে প্রশ্ন প্রণয়ন বা পরীক্ষাসংশ্লিষ্ট কাজে যুক্ত না করার দাবি জানান তারা। প্রশ্ন ফাঁস প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার পাশাপাশি দায়ী প্রতিষ্ঠানের প্রধানকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান বক্তারা।


গাইবান্ধা প্রতিনিধি