মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

ভোলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকেল ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় ওই এলাকা থেকে সালমান গোলদারকে আটক করা হয়।
আটক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড।