ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী মইনপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১০৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একটি টহল দল গত ১২ জানুয়ারি রাতে চানখোলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ২০৪৪-এর কাছাকাছি পরিত্যক্ত অবস্থায় গাঁজার চালানটি জব্দ করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
