রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ জেফার - রাফসান এর বিয়ে।

আজ জেফার - রাফসান এর বিয়ে।

আজ জেফার - রাফসান এর বিয়ে।

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। অবশেষে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি। 

এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয় শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি জেফার। 

জেফার-রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে বছরখানেক আগে এই উপস্থাপকের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে। তখন নিজেদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের বলে উল্লেখ করলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি যদিও এই জুটি সামাজিক মাধ্যমে কম-বেশি সবসময়ই নেটিজেনদের আলোচনায় থাকতেন। অতীতেও তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।’ 

তবে এখনো বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন তারা।