সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহিষ্কার ও দলীয় চাপ আসলেও সিদ্ধান্তে অনড়-- হাসান মামুন

বহিষ্কার ও দলীয় চাপ আসলেও সিদ্ধান্তে অনড়-- হাসান মামুন

বহিষ্কার ও দলীয় চাপ আসলেও সিদ্ধান্তে অনড়-- হাসান মামুন

বহিষ্কার ও দলীয় চাপ আসলেও সিদ্ধান্তে অনড় হাসান মামুন    

দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা থাকলেও নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি জানিয়েছেন, যদি বিএনপির মনোনয়ন না পান, তবে তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ অংশ নেবেন।

 

হাসান মামুন বুধবার রাতে ফেইসবুক পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ—২০২৪ সালের অক্টোবরেই আমি বিএনপির (তৎকালীন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়কে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছি। যদি দলীয় মনোনয়ন না পাই, তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করব। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

 

এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় চাপ ও ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত দুইয়ের মধ্যকার টানাপোড়েনে হাসান মামুনের অবস্থান ভবিষ্যতে কেমন প্রভাব ফেলবে, তা নজর কাড়ছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।

 বার্তা প্রেরক 
 রাকিবুল হাসান 
 গলাচিপা, পটুয়াখালী