সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই।

অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই।

অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই।


জয়শ্রী কবির। সত্তরের দশকে চলচ্চিত্রে আসেন তিনি এবং প্রায় এক দশকে আটটি ছবিতে অভিনয় করেন। তারপর চলে যান লন্ডনে। আশির দশকের শেষের দিকে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন সত্তরের দশকের অভিনেত্রী জয়শ্রী কবির।

 

প্রায় আড়াই যুগেরও বেশি সময় অভিনয়ের বাইরে থাকা এ অভিনেত্রীর দীর্ঘদিন ধরে কেউ খোঁজ পাননি। তবে বছর কয়েক আগে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন এ অভিনেত্রীর সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন। আলাপচারিতা শেষে তোলা কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেন এ নির্মাতা। ক্যাপশনে লিখেন, ‘অবশেষে পেলাম দেখা।
জয়শ্রী কবির... বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা আজীবন। ’ 

 

এই অভিনেত্রীর একমাত্র ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে তিনি লন্ডনেই বসবাস করছেন। ছেলে সেখানে পড়াশোনা করছেন।  জয়শ্রী কবির নিজে যুক্ত আছেন শিক্ষকতা পেশায়। সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রের খোঁজখবর রাখেতেন।  ফাখরুল আরেফিন জানান, তিনি স্বপ্ন দেখতেন ভালো চিত্রনাট্য পড়ার। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক ও তাঁর প্রাক্তন স্বামী আলমগীর কবিরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান। লন্ডনের সিটি কলেজে শিক্ষকতা করছিলেন তিনি। সেখানকার ছাত্র ছাত্রীদের ইংরেজি বিষয়ে শিক্ষাদান করেছেন। যুক্তরাজ্যের লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের একজন সম্মানিত সদস্য ও গুণী বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি।