শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

 

গাইবান্ধার সাদুল্লাপুরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, গত সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে প্রচণ্ড শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন নাজমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হন তিনি।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মে

 

ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।