শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রায়পুরায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা: নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রামবাসীর কাছে তিনজন আটক

রায়পুরায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা: নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রামবাসীর কাছে তিনজন আটক

রায়পুরায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা: নারীর শ্লীলতাহানির অভিযোগে গ্রামবাসীর কাছে তিনজন আটক

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়ন-এর গাজীপুরা গ্রামে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা, বিবস্ত্র করে ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে রায়পুরা থানা-তে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা নং–৩০ (১৭/০১/২০২৬)।

 

মামলার বিবরণে জানা যায়, শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে গৃহবধূ বাইরে গেলে মাহবুব ও তার সহযোগীরা তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। চিৎকার করলে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানো ও মারধর করা হয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামবাসী তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে শাহ পরান ও সাজিদ নামের দুই আসামি এখনও পলাতক রয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা তুলে নিতে হুমকির অভিযোগ করে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, স্থানীয়দের দাবি—কিছুদিন আগে একই গ্রামে অনুরূপ একটি ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে, যেখানে শাহজাহান তালুকদার-এর নাম আলোচনায় আসে।


নিজস্ব প্রতিবেদক | রায়পুরা