সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার


গাইবান্ধা প্রতিনিধি: 
গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে শনিবার গভীর রাতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাইবান্ধা–সাদুল্লাপুর সড়কের নির্জন কাশদহ ব্রিজ এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে নাজমুল ইসলাম, এরশাদ হোসেন ও বাপ্পী নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কাটার, রশিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যরা পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।