শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুপারস্টার দেবের নামে ডাক টিকিট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ।

সুপারস্টার দেবের নামে ডাক টিকিট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ।

সুপারস্টার দেবের নামে ডাক টিকিট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ।

কলকাতার রুপালি পর্দা ও রাজনীতির জগতে সমানভাবে জনপ্রিয় দেব। তার নামে এবার চালু হলো ভারতীয় ডাক বিভাগের বিশেষ ডাকটিকিট। টানা দুই দশকের বেশি সময় ধরে বিতর্ক, সমালোচনা এবং সাফল্যের মধ্যে দিয়ে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা ও সাংসদ হিসেবে অবস্থান গড়ে তোলা দেব এবার পেয়েছেন এক অনন্য স্বীকৃতি।

 

শনিবার দেব নিজেই সামাজিক মাধ্যমে ডাকটিকিটের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিনের পটভূমিতে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে দেবের মুখচ্ছবি। এই ব্যতিক্রমী সম্মানে অভিভূত অভিনেতা-সাংসদ ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানান।

 

দেব বলেন, ‌‘আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকিট প্রকাশিত হবে এটা কখনোই কল্পনায় ছিল না। ইন্ডিয়া পোস্টকে আন্তরিক ধন্যবাদ।’

 

তিনি আরও যোগ করেন, ‘এমন সম্মানের যোগ্য হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে পরম প্রাপ্তি। একজন মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমি আজীবন মনে রাখব।’

 

জানা গেছে, শুক্রবার দেব নিজের সংসদীয় এলাকা ঘাটালে একটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো এই ডাকটিকিট প্রকাশ্যে আনেন। মুহূর্তেই ঘাটালজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। স্থানীয় মানুষদের পাশাপাশি দেবের ভক্তরাও এই বিশেষ সম্মানে আনন্দ প্রকাশ করেন।

 

এই ডাকটিকিট দেবের দীর্ঘকালীন জনপ্রিয়তা এবং তার কর্মজীবনের সাফল্যের প্রতি ভারতীয় ডাক বিভাগের এক অনন্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভক্তদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে এই ডাকটিকিট সংগ্রহ করার উদ্দীপনা।