শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে নির্বাচনি আর্থিক সহায়তা চাইলেন আখতার হোসেন

ফেসবুকে নির্বাচনি আর্থিক সহায়তা চাইলেন আখতার হোসেন

ফেসবুকে নির্বাচনি আর্থিক সহায়তা চাইলেন আখতার হোসেন

নতুন এক বাংলাদেশের অঙ্গীকার নিয়ে সমর্থকদের কাছে নির্বাচনি ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। 

বুধবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের আইডিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

 

পোস্টে আখতার হোসেন লিখেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই আসনের মানুষেরা আমাকে আপন করে নিয়েছেন। আমি আশাবাদী এবং প্রত্যয়ী। বৃহস্পতিবার (আগামীকাল লেখা ছিল) থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা এগিয়ে চলছি। এবার আনুষ্ঠানিক প্রচারণার পর্বে আপনাদের অনুদান এবং সার্বিক সহযোগিতার পরিধি বাড়ানো অবশ্য প্রয়োজন। কেবলমাত্র আপনাদের দোয়া, সহযোগিতা, অনুদান এবং অংশগ্রহণই দেশ নিয়ে আমার স্বপ্নকে বাস্তব করে তুলবে। এ কঠিন লড়াইয়ে আমি আপনাদের পাশে চাই।’

 

 

তিনি আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, ১০ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন। কাউনিয়া-পীরগাছার মানুষ, সারা দেশের শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী ভাইবোনেরা আমি আপনাদের সহযোগিতার সন্ধানে আছি। ইনশাআল্লাহ আমরা সফল হব।’