বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চলছে। এ কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। খবর এনডিটিভির। 

যুদ্ধের আশঙ্কায় এয়ার ফ্রান্স, লুফথানসা এবং ডাচ এয়ারলাইন্স কেএলএমের মতো নামী আন্তর্জাতিক সংস্থাগুলো এ অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে।

ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ইসরাইল, দুবাই এবং রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলো এখন বৈশ্বিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হওয়ার হুমকিতে পড়েছে।

অ্যাভিয়েশন গ্রুপগুলো ওই এলাকায় মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় বেসামরিক বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করেছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন যুদ্ধজাহাজের বিশাল বহর ‘আর্মাডা’ পাঠানোর ঘোষণার পর এ পরিস্থিতির অবনতি ঘটে। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও শক্তিশালী মিসাইল ডেস্ট্রয়ারের একটি বহর পারস্য উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প এই মোতায়েনকে ‘সতর্কতামূলক’ হিসেবে দাবি করলেও এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা প্রবল হয়েছে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র এই সামরিক চাপ প্রয়োগ করছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নিরাপত্তার কথা ভেবে এয়ার ফ্রান্স সাময়িকভাবে দুবাইগামী সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ডাচ এয়ারলাইন্স কেএলএম জানিয়েছে তারা তেল আবিব, দুবাই ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান-ইরাকের আকাশসীমা এড়িয়ে চলছে।

অন্যদিকে জার্মান লুফথানসা গ্রুপ ইসরায়েলে কেবল দিনের বেলা বিমান পরিচালনা করছে এবং ইরানের আকাশসীমা পুরোপুরি বর্জন করেছে। উত্তর আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার কানাডাও নিরাপত্তার স্বার্থে তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করেছে।