শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর

বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর

বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত কিশোর


রাঙামাটি শহরের রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ বাজার শুঁটকি পট্টি এলাকায় খেলাধুলার সময় একটি ব্যাডমিন্টন কক বিদ্যুতের লাইনের তারে আটকে যায়। পরে ককটি নামানোর চেষ্টা করতে গিয়ে একটি লোহার রড দিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা ঘটে।


এতে কিশোরটি গুরুতরভাবে আহত হয়। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা যায় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার রিজাব বাজারের শুটকি পট্টি এলাকার সুজিত দাস এর পুত্র দুর্জয় দাস,  বয়স ১২ বছর।


এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝুলে থাকা বিদ্যুতের তার দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।