শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে: মাওলানা আব্দুল হালিম

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে: মাওলানা আব্দুল হালিম

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণ হবে: মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী দিনে এই বাংলাদেশ গঠনে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ছাত্র-জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো।

 

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, সবার জন্য বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে গাইবান্ধার পাঁচটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর আমির, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দশটি দল নির্বাচনে ঐক্য গঠন করেছে।

 

তিনি আরও বলেন, আপনারা এখানে অনেকগুলো দাবি পেশ করেছেন। আমিরে জামায়াত সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমরা তার কাছে লিখিত নোট প্রদান করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় গাইবান্ধার পাঁচটি আসন অর্জন করে এবং সারা বাংলাদেশের জনগণের ভোটে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্য জোট সরকার গঠন করতে পারলে, আপনাদের এসব দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলসহ দশ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা।

 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের আমীর ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, নায়েবে আমীর ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, গাইবান্ধা জেলা শিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান এবং এলডিপির জেলা সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।