মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

দেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁওয়ে রোববার (২৫ জানুয়ারি) সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল ৮টা ৩৪ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

 

ইউরো ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১০ কিলোমিটার।

এর দূরত্ব ছিলো, ভারতের রায়গঞ্জ থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ও অগ্ন্যুৎপাত বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির দেওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। তাদের প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা সদর থেকে আনুমানিক ৩৩ কিলোমিটার পূর্ব দিকে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস সহকারী গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের আটঘরিয়া এলাকায় ৩ দশমিক ৪ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থান মৃদু কেঁপে ওঠে। তবে এর ভয়াবহতা নেই। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও এর আশপাশে কয়েকটি ভূমিকম্প হয়। গত ২১ নভেম্বর, শুক্রবার এবং পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ২১ নভেম্বরের ভূমিকম্পে দেশে ১০ জন নিহত হন। আহত ৬ শতাধিক মানুষ।

সবশেষ  গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।