শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুফানের জন্য শিডিউল দিলেন না শাকিব।

তুফানের জন্য শিডিউল দিলেন না শাকিব।

তুফানের জন্য শিডিউল দিলেন না শাকিব।

প্রেক্ষাগৃহে গেল ২০২৪ সালে তাণ্ডব সৃষ্টি করেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ছবির শেষের দিকে সিক্যুয়েলের আভাস দেওয়ার পর থেকেই শাকিবিয়ানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘তুফান ২’-এর জন্য।

সম্প্রতি এক পডকাস্টে রায়হান রাফী এই ছবির পরিচালকেরূপে ‘তুফান ২’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ মুক্তি পাবে। চলতি বছরের শেষে শুটিং শুরু হবে।’

সম্প্রতি ছবিটিকে কেন্দ্র করে শিডিউল সংক্রান্ত গুঞ্জন ছড়ায় সামাজিক মাধ্যমে। বলা হচ্ছিলো, আগামী বছরে ছবিটি আসছে না। কারণ রাফীকে শিডিউল দেননি শাকিব। এছাড়া শাকিবের অন্য সিনেমা নিয়ে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চললেও সেখানে রাফীর নাম নেই।

এ বিষয়ে তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ আনার পরিকল্পনা আছে। সব ঠিক থাকলে আগামী বছর ছবিটি আসবে। সেক্ষেত্রে চলতি বছরের শেষে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে।’

তিনিও পরিচালক রাফীই থাকছেন কি না সে নিয়ে মুখ খুলেননি।

‘তুফান’ ছবির প্রথম পর্বে দেখা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প। শাকিবের বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। এছাড়া অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে। নতুন সিক্যুয়েলেও থাকবে তারকাদের ছড়াছড়ি। থাককে অ্যাকশনের চমকও।