শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

না ফেরার দেশে চলে গেলেন সুরকার ও গীতিকার অভিজিৎ।

না ফেরার দেশে চলে গেলেন সুরকার ও গীতিকার অভিজিৎ।

না ফেরার দেশে চলে গেলেন সুরকার ও গীতিকার অভিজিৎ।

ওড়িশার প্রখ্যাত সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওড়িশার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ওড়িশার সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাইপারটেনশন, হাইপো-থাইরয়েড এবং ক্রনিক লিভারের মতো একাধিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসায় কখনো শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কখনো অবনতি। 

ভক্তদের আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু শনিবার রাত থেকে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে আজ সকালে সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমান পরপারে।

১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। তবে ২০০০ সালের পর থেকে তার সৃজনশীল সুর ও কথার জাদু ছড়িয়ে পড়তে থাকে সাধারণ মানুষের হৃদয়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৭০০-এর বেশি গান লিখেছেন এবং সুর করেছেন।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’ এবং ‘সুন্দরগড় কা সলমন খান’-এর মতো সুপারহিট সিনেমা। চলতি বছরই তার সুর করা ছবি ‘পগলু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা এখন তার শেষ স্মৃতি হয়ে রইল।