শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ধুর জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ ৷

বন্ধুর জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ ৷

বন্ধুর জন্য ভোট চাইলেন অভিনেতা শাহেদ ৷

বাংলাদেশের রাজনীতিতে আলাদা অবস্থান রাখা আন্দালিব রহমান পার্থকে নিয়ে গর্ব প্রকাশ করেছেন অভিনেতা শাহেদ শরীফ খান। পার্থের তুখোড় বাগ্মিতার কারণে অনেকের কাছে তিনি প্রিয় ব্যক্তি। সম্প্রতি শাহেদ সামাজিক মাধ্যমে পার্থকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন।

শাহেদ লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যারা অসংখ্য প্রতিকূলতার মাঝেও সত্যের পথ থেকে কখনো সরে যাননি। রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ তেমনই একজন মানুষ। সবসময় চাপ, বাধা ও ঝড়ের মুখেও তিনি সাহসের সঙ্গে সত্য কথা বলেছেন। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমি তার একজন বন্ধু।’

শাহেদ আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে পার্থ প্রার্থী হিসেবে দাঁড়াবেন। তার মতো যোগ্য, সাহসী ও নীতিবান নেতৃত্বই আজ দেশের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, ‘একজন সৎ ও স্পষ্টভাষী নেতা হিসেবে পার্থ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম।’

শাহেদ অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ভুল না করতে। তিনি উল্লেখ করেছেন, ‘সঠিক মানুষকে, যোগ্য নেতৃত্বকে বেছে নেওয়াই আমাদের ভবিষ্যৎকে নিরাপদ ও আলোকিত করবে।’