বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার: কিম জং উন

পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার: কিম জং উন

পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার: কিম জং উন

প্রায় ১৪ বছর ধরে উত্তর কোরিয়ার ক্ষমতায় থাকা কিম জং উনকে কেউ একনায়ক, কেউ স্বৈরশাসক আবার কেউ বলেন—তার কঠোর নেতৃত্ব দেশটির অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। অর্থনীতি ও জনকল্যাণে তার শাসনামলের প্রকৃত অগ্রগতি স্পষ্ট না হলেও, এক বিষয়ে কোনো সন্দেহ নেই—পিয়ংইয়ং এখন একটি শক্তিশালী ও সমীহ জাগানিয়া পরমাণু শক্তিতে পরিণত হয়েছে।

কিম জং উনের ভাষায়, ‘পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার’। এ বিষয়ে কোনো ধরনের আপোষে যেতে রাজি নন তিনি। দীর্ঘদিন ধরে চলমান পরমাণু প্রকল্প এখন সম্পূর্ণতা পেয়েছে বলে দাবি করেছে দেশটির নেতৃত্ব। কিমের মতে, উত্তর কোরিয়ার পরমাণু প্রযুক্তি এখন চূড়ান্ত উৎকর্ষে পৌঁছেছে এবং সময় এসেছে নতুন পর্যায়ে যাওয়ার।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খুব শিগগিরই ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে কিম জং উন পরমাণু কর্মসূচির পরবর্তী ধাপের পরিকল্পনা প্রকাশ করবেন। ধারণা করা হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই এই সম্মেলন অনুষ্ঠিত হবে। পাঁচ বছর পর হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সম্মেলনের আগেই কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি নিজে উপস্থিত থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেন। সেখানে তিনি জানান, ‘পারমাণবিক যুদ্ধ প্রতিহতের লক্ষ্যে নির্মিত অস্ত্রগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা সম্মেলনে তুলে ধরা হবে।’

বরাবরের মতো, এ সময় কিমের সঙ্গে ছিলেন তার কন্যা কিম জু অ্যায়ে এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, পরীক্ষায় চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। কিম বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে সামরিক উসকানি দেয়, এই পরীক্ষার ফল তাদের জন্য গুরুতর হুমকি ও অসহনীয় মানসিক যন্ত্রণার কারণ হবে।’ তিনি আরও স্বীকার করেন, এই উন্নত রকেট লঞ্চার তৈরি করা সহজ ছিল না, তবে এতে উত্তর কোরিয়ার কৌশলগত সক্ষমতা বহুগুণ বেড়েছে।