সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু

চট্টগ্রামে গভীর নলকূপের জন্য খোঁড়া একটি গর্তে তিন বছরের একটি শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

 

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জেলার রউজান উপজেলার কদলপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।  

শিশুটির নাম মেজবাহ উদ্দিন (৩)। তার বাড়ি ওই ইউনিয়নের দক্ষিণ জয়নগর পূর্বপাড়ায়।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে গর্তটি ৩০ ফুট গভীর বলে জানা গেছে। খবর পেয়ে রাউজান কেন্দ্রের ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। চট্টগ্রাম শহর থেকে আমাদের আরও চারটি ইউনিট রাউজানে পৌঁছেছে।