সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে উপজেলার বাজারপড়া মহাবিদ্যালয়ের সামনে  গাইবান্ধা সুন্দরগঞ্জ পয়েন্ট এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার ২৯ জানুয়ারী  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও সুন্দরগঞ্জ উপজেলা পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান ও বাস  থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও পুলিশের সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার বিষয়ে আস্থা তৈরি হয়েছে।

প্রশাসনের কঠোর নজরদারিতে সুন্দরগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ গড়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে।

 

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। এ ছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

সুন্দরগঞ্জ  আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত এবং এলাকা মাদকমুক্ত রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।