বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, নেছারাবাদ এর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক 'প্রশিক্ষণ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)মোহাম্মদ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকতা মোঃ ফরিদুল ইসলাম, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকতা,পিরোজপুর মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পিরোজপুর প্রতিনিধি
