সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোটকেন্দ্র দখল করতে আসলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখল করতে আসলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখল করতে আসলে, একজনও বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী


যারা ভোটকেন্দ্র দখল করতে আসবেন, একজনও বাড়ি ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নিবাচর্নী প্রচারণার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদাবাজ, মাদককারবারি, সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের হাত-পা ভেঙে দেয়া হবে। একদলের কথায় বোঝা যাচ্ছে উনারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় ভোটকেন্দ্র দখল করতে আসলে কেউ বাড়ি ফিরে যেতে পারবেন না।

তিনি বলেন, ‘আমরা খোঁজ পাচ্ছি, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প সব শেষ হয়ে গেছে। তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি, তবে আমরা আইন হাতে তুলে নেবো না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’

নির্বাচনী ইশতেহার উল্লেখ করে পাটওয়ারী বলেন, শিক্ষা, স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে কাঁচাবাজারের সংকটগুলা রয়েছে। চাঁদাবাজি, সন্ত্রাস, শহীদ ওসমান হাদির বিচার-এগুলা নিয়ে কাজ করবো। তবে এক নাম্বার এজেন্ডা ঢাকা-৮ এ শহীদ ওসমান হাদির বিচার। দুই নাম্বার হলো সন্ত্রাস, তারপরে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত একটি সমাজ গঠন। তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপর হ্যারাসমেন্ট করা হচ্ছে, মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো। স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব। 

ঢাকা-৮ এ আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘একজন সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন, আবার পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না, তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে।’