বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

প্রায় ২ বছর পর খুললো গাজা-মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং

 

ইসরায়েল ২০২৪ সালের মে মাসে গাজা উপত্যকা ও মিসরের মধ্যবর্তী রাফাহ ক্রসিং দখলে নেওয়ার পর আজ রোববার প্রথম আংশিকভাবে খুলছে ক্রসিংটি। খবর সিএনএন-এর।

 

 

আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষামূলকভাবে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে নিরাপদ স্থানে যেতে পারবে এখানকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা অস্ত্রবিরতির প্রথম ধাপ হিসেবে এটি করা হয়েছে।

 

সোমবার উভয় দিক থেকেই ক্রসিংটি খোলা হবে জানিয়েছেন গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ।

অর্থাৎ আজ ফিলিস্তিন থেকে বের হওয়া যাচ্ছে এই ক্রসিং দিয়ে, আগামীকাল থেকে আসা-ও যাবে। তবে সংখ্যাটি খুবই কম।

 

এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, প্রতিদিন ১৫০ জন ফিলিস্তিনিকে গাজা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তবে মাত্র ৫০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

 

উল্লেখ্য, পঁচিশের ১০ অক্টোবর থেকে হওয়া অস্ত্রবিরতির প্রথম শর্ত ছিল ক্রসিংটি সার্বক্ষণিক উন্মুক্ত করা। কিন্তু ইসরায়েল জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত না দেওয়া পর্যন্ত ক্রসিংটি খুলতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে মৃত শেষ জিম্মি রান গিভিলিকে গত সপ্তাহে ইসরায়েলের কাছে ফেরত পাঠানোর পর এই ক্রসিংটি উন্মুক্ত করলো তারা।