শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিবের সাথে ভালোবাসার কোন স্মৃতি নেই। অপু বিশ্বাস।

শাকিবের সাথে ভালোবাসার কোন স্মৃতি নেই। অপু বিশ্বাস।

শাকিবের সাথে ভালোবাসার কোন স্মৃতি নেই। অপু বিশ্বাস।

 

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস । পর্দার বাইরেও এখন ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েই তার মূল ব্যস্ততা। সম্প্রতি রাজধানীর নিকেতনে তার নতুন পার্লারের প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন অপু বিশ্বাস।

সেখানে ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফারের ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নানা প্রসঙ্গেও খোলামেলা মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ভালোবাসা দিবস নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস জানান, সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে ভালোবাসার অর্থও বদলে গেছে। এখন তার কাছে ভালোবাসা মানে কাজ, ব্যবসা আর দর্শক।

অভিনেত্রীর ভাষ্যে, ‘এই মুহূর্তে আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা আর নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়াই এখন আমার মূল লক্ষ্য।


সাবেক স্বামী ও ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দেন অপু।

তিনি বলেন, “ভালোবাসা দিবসে শাকিব খানের সঙ্গে আমার কোনো আলাদা স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক বিষয়ই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে।
তখন ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল আমাদের ভালোবাসার মুহূর্ত।”