সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা

কদমতলায় অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে ধানের শীষের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সদরের ২নং কদমতলা ইউনিয়ন এর  জর্জ হাই স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এ চিত্র ফুটে ওঠে। কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

‎​জনসভার প্রধান আকর্ষণ ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত নেতাকর্মীদের ঢল দেখে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমি পিরোজপুরের সন্তান হিসেবে আপনাদের পাশে আছি এবং আমৃত্যু থাকবো। ধানের শীষ কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি এ দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্রের প্রতীক। আগামী নির্বাচনে আপনাদের প্রতিটি ভোট হবে পিরোজপুরের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে কদমতলাসহ পুরো পিরোজপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।" তিনি আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

‎​২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব মো: সাইদুল ইসলাম কিসমত। তিনি তাঁর বক্তব্যে বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার এবং পিরোজপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজ ঐক্যবদ্ধ। অধ্যক্ষ আলমগীর হোসেনের বিজয় মানেই পিরোজপুরের সমৃদ্ধি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কদমতলার প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।" তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ারও নির্দেশ দেন।

‎​সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি  মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চান, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাজী তোফাজ্জেল হোসেন, মো: হারুন শেখ  প্রমুখ।

‎​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন  আব্দুর রহিম মোল্লা এবং সভার সার্বিক ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা পালন করেন ৩ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান।
‎​ বিকেল ৩টা বাজতে না বাজতে  ই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন। মুহূর্তেই স্কুল মাঠ লোকে লোকে লোকারণ্য হয়ে যায় এবং "ধানের শীষ" স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটারদের মধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।